× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুন ও ককটেল হামলা করলেই গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ০৯:৩৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাঁচদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

রোববার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপ-কমিশনারসহ তিনজন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত গণমাধ্যমকে  বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

শেখ হাসিনার মামলার রায় সোমবার ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এ দিনটি ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুই দিন ‘কমপ্লিট সাটডাউন’ ঘোষণা করেছে দলটি। শনিবার রাত থেকেই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একজন উপ-কমিশনার বলেন, ‘স্যারের মেসেজটা ছিল যদি কেউ পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো যায়।’

উপ-কমিশনার তার মতো করে নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, যে অবস্থা তৈরি হয়েছে তাতে মাঠে কাজ করা পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অতীতেও এ ধরনের রাজনৈতিক জ্বালাও-পোড়াওয়ের সময় অন্যতম ‘টার্গেট’ হয়েছিল পুলিশ। সেই প্রেক্ষাপট থেকে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য স্যার এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন।’

বিকেলে ডিএমপি সদর দপ্তরে গিয়ে দেখা যায়, কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে কয়েকজন কর্মকর্তা এ বিষয়টি নিয়ে কথা বলছিলেন। ওই কর্মকর্তা দণ্ডবিধির বই থেকে ৯৬ থেকে ১০৬ ধারাগুলো বের করে দেখান, যেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কথা বলা হয়েছে।

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনোকিছুই অপরাধ নহে।’

গত সপ্তায় চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গেল ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার। এর পরদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশকেন্দ্র (আসক)।

সংস্থাটি বলেছে, দেশের সংবিধান যেকোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।

ভোরের আকাশ/এসএইচ

এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না: ডিএমপি কমিশনার

আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না: ডিএমপি কমিশনার

প্রতিমা বিসর্জনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

প্রতিমা বিসর্জনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

 খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

 জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

 ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

 বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

 মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

 এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

 হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

 মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

 হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

 উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

 ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

 ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

 হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

 কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

 জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

 শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

 ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

সংশ্লিষ্ট