× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটের ব্যালটে যেসব প্রশ্ন থাকবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১১:০৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

গণভোটের প্রশ্নটি হবে
‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’

ব্যালটে প্রদত্ত বিষয়গুলো হলো
ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একইসঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

ভোরের আকাশ/এসএইচ

ভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি

ভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

৬ লাখ ৬৫ হাজার ৫শ’র বেশি ভোটারের এলাকা পরিবর্তন

৬ লাখ ৬৫ হাজার ৫শ’র বেশি ভোটারের এলাকা পরিবর্তন

‘শিগগিরই গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ’

‘শিগগিরই গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ’

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

 স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

 হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

সংশ্লিষ্ট

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

হাদির সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধান উপদেষ্টা

হাদির সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধান উপদেষ্টা

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার