× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ০৭:১২ পিএম

চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করব: নাহিদ ইসলাম

চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করব: নাহিদ ইসলাম

সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীদের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে খুলনার শিববাড়ি মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আগের আমলে গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। আজকে সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। অথচ খেটে-খাওয়া, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।"

নাহিদ ইসলাম বলেন, “শহীদরা তাদের প্রাণ দিয়েছিলেন একটি সন্ত্রাসমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নে। তারা কখনোই চাঁদাবাজি সংস্কৃতি বা লুটপাটের স্বাধীনতার জন্য জীবন দেননি। আমরা বলেছিলাম, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি—কিন্তু কেউ কেউ ভেবেছে, তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে। তারা ভুল ভাবছে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান এখনো অসমাপ্ত। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের সূচনা। আমরা সেই আন্দোলনকে এগিয়ে নিতে মাঠে আছি, থাকব। কেউ ষড়যন্ত্র করে আমাদের সরাতে পারবে না।”

খুলনাবাসীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “আপনারা প্রস্তুত থাকুন। ৩ আগস্ট ঢাকায় এসে সবকিছুর জবাব দেবো। দেশের জনগণকে রক্ষা করতে হবে, শহীদরা সেই দায়িত্ব আমাদের দিয়ে গেছেন।”

তিনি বলেন, “আজ খুলনায় এবং ঢাকায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি, অথচ দেখতে হচ্ছে বিভৎস সব ঘটনা। রাজনৈতিক সহিংসতা ও নৃশংসতা গণঅভ্যুত্থানের পরেও থামেনি। লগি-বৈঠার তাণ্ডব আমরা শৈশবে দেখেছিলাম, আজও দেখতে হচ্ছে। এটা দুঃখজনক।”

সুন্দরবন রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, “রামপাল বিদ্যুৎকেন্দ্র করে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে, কিন্তু সুন্দরবন ধ্বংসের মুখে পড়েছে। এই বন আমাদের অস্তিত্বের রক্ষাকবচ, একে রক্ষা করতে হবে।”

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রসঙ্গে নাহিদ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে ভিসি-শিক্ষক সংকটে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুলনার মানুষ এমন পরিস্থিতি মেনে নেবে না।”

সরকারি নীতিকে একহাত নিয়ে নাহিদ ইসলাম বলেন, “যে ব্যবস্থা মাফিয়া তৈরি করে, সেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়। সেই ব্যবস্থাকে ভেঙে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ//হ.র

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক