স্বাস্থ্য প্রশাসন

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন  জানিয়েছেন, আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট হতে পারিনি । তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল যে জবাব দিয়েছে, সেটি তিনি পড়েছেন। তবে সেখানে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি অনেক অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় বিষয় যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি। এটি একটি “অস্পষ্ট বা ভেগ রিপ্লাই” বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের জবাবে তিনি সন্তুষ্ট নন বলেও জানান।

মন্ত্রী জানান, বিষয়টি এখন পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। সরকারের আনুষ্ঠানিক অবস্থানও সেই বৈঠকের পর জানানো হবে।

ভোরের আকাশ/সু.পা

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা