মেডিকেল টেকনোলজিস্টদের পদোন্নতি ও পেশাগত স্বীকৃতি চায় বিএমটিএ
মেডিকেল টেকনোলজিস্টদেরও পেশাগত মর্যাদা, স্বীকৃতি এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)। বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. শামীম শাহ স্বাক্ষরিত এক বাণীতে এ দাবি জানানো হয়। বাণীতে বলা হয়, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগ নির্ণয…