স্বাস্থ্য প্রশাসন

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের।

এ নিয়ে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৪ জন শিশু এবং চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার ৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। অন্যদিকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮ জনে। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫৮৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৪ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৬ জন। এই সময় ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮১ জন। আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সাতান্ন হাজার ৯০২ জন এবং মোট ছাড়া পাওয়া রোগীর সংখ্যা তিপ্পান্ন হাজার ৭২২ জন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা