হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যু ঘটেনি।
সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮২ জনের মৃত্যু হল।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৭ জন। এছাড়া হাম শনাক্ত হওয়ার ১০৫ জন মারা গেছেন।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগে মারা গেছে ২০৬ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
ভোরের আকাশ/আ.র



