স্বাস্থ্য সেবা

স্বাস্থ্যমন্ত্রীর কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বাথরুমের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই সফর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

তিনি বলেন, ‘গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি।ছিলো না কোন জবাবদিহিতা। কাজ করলে জবাবদিহিতা থাকতে হবে । জনগণের কাছে দায়বদ্ধতার অভাব ছিল বলেই স্বাস্থ্যখাতে নানা সমস্যা তৈরি হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি এবং প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই কাজ করছি।’

এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে উপজেলা পর্যায়ে ৩৬২টি ৫০ সয্যা বিশিষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ১০১ সয্যায় রূপান্তর করতে যাচ্ছি। এছাড়া আমরা সারাদেশে ২০টা হাসপাতাল করতে যাচ্ছি চীনের সহায়তায়।

এর মধ্যে ২ হাজার সয্যার ২ টা হবে শুধুমাত্র মহিলা ও শিশুদের জন্য। বাকি ১৮টি হবে এক হাজার সয্যার। প্রতিটা হাসপাতালে চার থেকে পাঁচ বিশেষায়িত এম্বুলেন্স থাকবে। রোগীর অবস্থা বুঝে ৪টি হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে রোগীদের স্থানান্তরের জন্য।

এসময় তিনি আরো বলেন, আমাদের রোগীর তুলনায় ডাক্তারদের সংখ্যা খুব কম স্পেশাল বিসিএস এর মাধ্যমে ৫হাজার ডাক্তারকে নিয়োগ দেয়া হবে। জুলাই মাস থেকে ১লক্ষ সেবাখাতের জন্য জনবল নিয়োগ দেয়া হবে।  

রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী। এ সময় তিনি আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোরের আকাশ/সু.পা

স্বাস্থ্যমন্ত্রীর কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ