শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যানুষ্ঠান “কেন এমন হলো”

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর ২৭ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে সংক্ষিপ্ত আলোচনা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গোষ্ঠীর ১২৭তম প্রয়াস হিসেবে মঞ্চস্থ হয় নাটক “কেন এমন হলো”। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

অনুষ্ঠান উদ্বোধক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোঃ তারেক হোসেন বাপ্পিসহ আরও অনেকে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সভাপতি এনায়েত হোসেন হিরু। আলোচনা শেষে রুবেল হোসেন টুকুর রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “কেন এমন হলো”।

নাটকটিতে অভিনয় করেন ডি এইচ রানা, রিন্টু, সাদেকুর রহমান সাদেক, বাপ্পী সাইফ, সুমন রঙ্গীলা, শেখ মুনসুর, ডিসকো দেলোয়ার, জাকির হোসেন আখের, গাজী রাজ্জাক, রোমানা হক সাথী, জয়া আহমেদ ও সুমি।

অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি সফল ও স্মরণীয় সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়।

ভোরের আকাশ/এসএইচ

কেন এমন হলো

শেয়ার করুন: