শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেসবুক পোস্টে অ্যাক্টিভিস্ট ও লেখক রুহুল আমিন সাদী

‘দাড়ি-টুপিওয়ালা একজনের ভুলের দায় পুরো ইসলামপন্থীদের বহন করতে হয়’

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও গবেষক রুহুল আমিন সাদী বলেছেন, দাড়ি-টুপি পরিহিত একজন ব্যক্তির কোনো ভুল বা অপরাধের প্রভাব শেষ পর্যন্ত পুরো ইসলামপন্থী সমাজের ওপর পড়ে। তাই মতভেদ ভুলে ইসলামি শিক্ষা ও প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রুহুল আমিন সাদী লিখেছেন, দাড়ি-টুপি পরা একজন ব্যক্তি কওমি, আলিয়া, সুন্নি বা আহলে হাদিস—যে ধারারই হোন না কেন, তার কোনো নেতিবাচক কর্মকাণ্ডের দায় সাধারণ মানুষের দৃষ্টিতে পুরো ইসলামপন্থীদের ওপরই বর্তায়।

তিনি আরও বলেন, যারা শুধু নিজেদের সমর্থক, নেতা-কর্মী, ছাত্র বা মুরিদদের পরিবেশে থাকেন, তারা বৃহত্তর সমাজের বাস্তবতা সবসময় উপলব্ধি করতে পারেন না। তাই মাঝেমধ্যে নিজের মতের বাইরে থাকা মানুষের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করা প্রয়োজন।

মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে সাদী বলেন, ‘মাদ্রাসা দুর্বল হলে ইসলামী শিক্ষা দুর্বল হবে। ইসলামী শিক্ষা দুর্বল হলে ইসলামী চেতনা দুর্বল হবে। এরপর স্বাভাবিকভাবেই ইসলামের ক্ষতি হবে।’

আরও পড়ুন

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

তিনি আরও মন্তব্য করেন, কোনো মাদ্রাসা বা ইসলামি প্রতিষ্ঠানের সমস্যা হলে সেটি অন্য ঘরানার—এই বিবেচনায় আনন্দিত হওয়ার সুযোগ নেই। বরং সংশ্লিষ্ট সমস্যাগুলো নিজেদের মধ্যেই সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

পোস্টের শেষাংশে তিনি ইসলামপন্থীদের উদ্দেশে নিজের গণ্ডির বাইরে গিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৃষ্টিভঙ্গি বোঝার আহ্বান জানান।

ভোরের আকাশ/এনএ

রুহুল আমিন সাদীইসলামপন্থী

শেয়ার করুন: