শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলেই মার্কিন ভিসা বাতিল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমেরিকার ভিসা পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমের (সোশ্যাল মিডিয়া) তথ্য গোপন করলে আবেদন বাতিলের পাশাপাশি চিরতরে কালো তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে। 

গত ৫ বছরে ব্যবহৃত সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল ভিসা আবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিশেষ সতর্কবার্তায় এই নিয়মটির কথা পুঙ্খানুপুঙ্খভাবে মনে করিয়ে দিয়েছে। 

দূতাবাস স্পষ্ট জানিয়েছে, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দিলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে আবেদনকারীদের।

নিয়ম অনুযায়ী, নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদন ফর্ম (DS-160)-এ গত ৫ বছরের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঠিক তথ্য দিতে হবে। 

এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউবসহ সব ধরনের প্ল্যাটফর্মের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন

ইরানকে ভয়াবহ মূল্য দিতে হবে: ট্রাম্প

আমেরিকার ভিসা প্রক্রিয়ায় আবেদনকারীরা ফর্মে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে স্বাক্ষর ও সাবমিট করেন। তাই সেখানে কোনো অ্যাকাউন্ট লুকিয়ে রাখলে সেটিকে সরাসরি জালিয়াতি বা মিথ্যা তথ্যপ্রদান হিসেবে গণ্য করা হয়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে গোপন করলে সরাসরি ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। শুধু তাই নয়, এর ফলে ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রেও স্থায়ী অযোগ্যতা তৈরি হতে পারে। তথ্য : ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস (অফিসিয়াল ফেসবুক পেজ বার্তা)

ভোরের আকাশ/এম
 

মার্কিন ভিসা

শেয়ার করুন: