শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অফিসে যাতায়াতের জন্য কত সিসি বাইক সবচেয়ে ভালো?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

প্রতিদিনের অফিস যাতায়াতে জ্বালানি সাশ্রয়ী, আরামদায়ক ও নির্ভরযোগ্য মোটরসাইকেলের চাহিদা দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে ১২৫ সিসি সেগমেন্টের বাইকগুলো পারফরম্যান্স ও মাইলেজের দারুণ সমন্বয় হওয়ায় অনেকের কাছেই প্রথম পছন্দ। বর্তমান বাজারে অফিস যাতায়াতের জন্য জনপ্রিয় চারটি ১২৫ সিসি মোটরসাইকেলের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো।

বাজাজ সিটি ১২৫এক্স
রাফ অ্যান্ড টাফ ডিজাইনের এই বাইকটি খারাপ রাস্তায় চলাচলের জন্য উপযোগী। ১২৪.৪ সিসির ইঞ্জিন থেকে ১০.৭ হর্সপাওয়ার শক্তি পাওয়া যায়। প্রতি লিটারে ৬০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এতে ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে।

হোন্ডা শাইন ১২৫
ক্লাসিক ডিজাইন ও আরামদায়ক রাইডিংয়ের কারণে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় হোন্ডা শাইন ১২৫। ১২৩.৯৪ সিসির ইঞ্জিন, সাইলেন্ট স্টার্টার এবং সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচার এটিকে আরও নিরাপদ করেছে। প্রতি লিটারে ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়।

হিরো এক্সট্রিম ১২৫আর
স্পোর্টি লুক ও আধুনিক ফিচারের জন্য তরুণদের কাছে জনপ্রিয় এই বাইকটি। ১২৪.৭ সিসির ইঞ্জিন থেকে ১১.৫৫ পিএস শক্তি উৎপন্ন হয়। এতে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং সিঙ্গেল-চ্যানেল এবিএস রয়েছে। মাইলেজ পাওয়া যায় প্রতি লিটারে প্রায় ৬৬ কিলোমিটার।

টিভিএস রাইডার ১২৫
রোবোটিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির কারণে টিভিএস রাইডার ১২৫ বাজারে বেশ জনপ্রিয়। ১২৪.৮ সিসির ৩-ভালভ ইঞ্জিন ১১.২ হর্সপাওয়ার শক্তি এবং ১১.৭৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। টিএফটি ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ইকো ও পাওয়ার রাইডিং মোডের মতো ফিচার রয়েছে। ইকো মোডে প্রতি লিটারে ৫৬ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অফিস যাতায়াতের জন্য বাইক কেনার ক্ষেত্রে শুধু দাম নয়, মাইলেজ, নিরাপত্তা ফিচার, রক্ষণাবেক্ষণ খরচ এবং নিজের প্রয়োজন বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

ভোরের আকাশ/এনএ

 

সিসিবাইক

শেয়ার করুন: