চিকিৎসার টাকার অভাবে সংকটে হোসেন আলী, সহায়তার আবেদন

রাজধানীর ফকিরাপুল এলাকায় চিকিৎসার জন্য আসা এক অসহায় রোগীর মানবিক আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, রোগীর নাম হোসেন আলী। কয়েক বছর আগে দুরারোগ্য ব্যাধির কারণে তার দুই পা কেটে ফেলতে হয়। বর্তমানে একই রোগের কারণে দুই হাতেও জটিলতা দেখা দিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসক জানিয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা না হলে রোগ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
হোসেন আলীকে চিকিৎসার জন্য গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে এসেছেন পরিবারের তিন সদস্য। দুই পা না থাকায় তাকে বহন করতে একাধিক মানুষের সহায়তা প্রয়োজন হয়।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা ব্যয়ের পাশাপাশি বাড়ি ফেরার খরচ জোগাড় করতেও তারা হিমশিম খাচ্ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে হোসেন আলীর চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তার স্বজনরা।
সহায়তা পাঠানোর নম্বর (বিকাশ/নগদ):
০১৩০১-৭৩০৭০৩
ভোরের আকাশ/এনএ