শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।

নতুন হিসেবে ২২ ক্যারেটের সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকায়। আগের দিন একই মানের সোনার দাম ছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। নতুন দাম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী:

  • ২২ ক্যারেট: ১,৮২,৮১০ টাকা প্রতি ভরি
  • ২১ ক্যারেট: ১,৭৪,৫০৫ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট: ১,৪৯,৫৬৭ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি: ১,২৩,৯৪২ টাকা প্রতি ভরি

রুপার দামে কোনো পরিবর্তন নেই। দেশের বাজারে ২২ ক্যারেট রুপার এক ভরি দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকায় বিক্রি হবে।

সোনার দামের এই বৃদ্ধি বাজারে নতুন চাহিদা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতি বিবেচনায় আনা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

বাজুসসোনার দাম বৃদ্ধিস্বর্ণ

শেয়ার করুন: