শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
অবশেষে কমলো স্বর্ণের দাম
অবশেষে কমলো স্বর্ণের দাম

টানা আট দফা বাড়ার পর কমতে শুরু করেছে স্বর্ণের দাম। তিন দফা বাড়ার পর আবারও ভরিপ্রতি দামে কাটছাঁট করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নতুন দাম ঘোষণা করা হয়, যা রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী—প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১,৯২,৯৬৯ টাকা।২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ১,৮৪,১৯৮ টাকা।১৮ ক্যারেটের দাম ১,৫৭,৮৮৪ টাকা।সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১,৩১,০৪৫ টাকায়।

এর আগে শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১,৯৪,৮৫৯ টাকা, ২১ ক্যারেট ১,৮৬,০০৬ টাকা, ১৮ ক্যারেট ১,৫৯,৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১,৩২,৩৫২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

 

ভোরের আকাশ/হ.র

স্বর্ণ

শেয়ার করুন: