শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ পেল ৮ শিল্পখাত

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ পেল ৮ শিল্পখাত
ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ পেল ৮ শিল্পখাত

রপ্তানিমুখী আটটি শিল্পখাত এখন থেকে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করতে পারবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ সুবিধা ঘোষণা করেছে।

সুবিধাপ্রাপ্ত শিল্পগুলো হলো— ফার্নিচার, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, স্টিলজাত দ্রব্য, প্লাস্টিক পণ্য, চামড়াজাত পণ্য ও তৈরি পোশাক। তবে এজন্য প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত পূরণ করতে হবে।

প্রজ্ঞাপনের শর্তাবলি
ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির জন্য সংশ্লিষ্ট বিদেশি ক্রেতা বা প্রতিষ্ঠানের সঙ্গে ক্রয়-বিক্রয় চুক্তি, ঋণপত্র (এলসি) অথবা অগ্রিম টিটি থাকতে হবে। সেই চুক্তি অবশ্যই আইভাস সিস্টেমে নিবন্ধন করে প্রতিষ্ঠানের লিয়েন ব্যাংক থেকে প্রত্যয়ন করতে হবে। কোনো প্রতিষ্ঠানের ব্যাংকের নাম আইভাসে অন্তর্ভুক্ত না থাকলে মূসক ফরম-২.১-এর মাধ্যমে তা হালনাগাদ করতে হবে।

এছাড়া রপ্তানি আদেশ পাওয়ার পর আমদানির আগে প্রতিটি পণ্যের উৎপাদন-প্রতি একক কাঁচামালের তালিকা ও যৌক্তিক পরিমাণ ভ্যাট কমিশনারেটে জমা দিতে হবে। উৎপাদিত পণ্যে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজন নিশ্চিত করতে হবে।


আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য অবশ্যই ৯ মাসের মধ্যে রপ্তানি করতে হবে। প্রয়োজনে ভ্যাট কমিশনার আরও ৩ মাস সময় বাড়াতে পারবেন। রপ্তানির পর প্রমাণস্বরূপ দলিলাদি ভ্যাট কমিশনারেটে জমা দিলে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত হবে। তবে নির্ধারিত সময়ে রপ্তানি বা রপ্তানি আয় দেশে ফেরত না আনতে পারলে ব্যাংক গ্যারান্টি নগদায়ন করা হবে।


এই সুবিধায় যেসব পণ্য আনা যাবে না, সেগুলো হলো— এমএস রড বা বার, এঙ্গেল, এমএস ওয়্যার, প্রিফেব্রিকেটেড বিল্ডিং, সিমেন্ট, কেবল, পেইন্ট, লুব অয়েল ও অন্যান্য জ্বালানি তেল, অফিস সরঞ্জাম ও আসবাবপত্র, এয়ারকন্ডিশনার, গৃহস্থালি সামগ্রী এবং পার্টিকেল বোর্ড।


সংস্থা বলছে, বন্ড লাইসেন্স ছাড়াই শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির এই উদ্যোগ রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ক্ষমতা বাড়াবে। পাশাপাশি, দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও সামগ্রিক রপ্তানি বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ//হর

এনবিআর

শেয়ার করুন: