শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

চলতি অর্থবছরে নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে ১১ দশমিক ১৫ শতাংশ। যদিও উল্লিখিত সময়ে রাজস্ব আয়ে লক্ষমাত্রার বিপরীতে ঘাটতি হয়েছে ৯৮ হাজার কোটি টাকা।

এনবিআরের তথ্যমতে, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম আদায় হলেও প্রবৃদ্ধির দিক থেকে তা আগের বছরের চেয়ে ১১ দশমিক ১৫ শতাংশ বেশি।

উল্লিখিত নয় মাসে আদায় হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি ৫৯ লাখ টাকা। আর আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল দুই লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি ৪৩ লাখ টাকা।

অর্থাৎ, আগের বছরের নয় মাসের চেয়ে এ বছরের নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা।

চলতি অর্থবছরের জুলাই-মার্চ এই ৯ মাসে কাস্টমস, ভ্যাট ও আয়কর—আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৭ দশমিক ৭৭ শতাংশ, ১৩ দশমিক ৬৬ শতাংশ এবং ১১ দশমিক ২৫ শতাংশ বেশি আদায় হয়েছে।

কাস্টমস: এনবিআরের তথ্যমতে, ৯ মাসে কাস্টমস থেকে রাজস্ব আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি ১৭ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৭৪ হাজার ৪৩৫ কোটি ৮৩ লাখ টাকা।

ভ্যাট: চলতি অর্থবছরের ৯ মাসে ভ্যাট আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি ২৫ লাখ টাকা। আর আগের বছরের একই সময়ে ভ্যাট আদায় হয়েছিল ৯৬ হাজার ২৪ কোটি ২০ লাখ টাকা।

আয়কর: চলতি অর্থবছরের ৯ মাসে আয়কর আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি ১৭ লাখ টাকা। আর আগের বছরের একই সময়ে আয়কর আদায় হয়েছিল ৮৮ হাজার ৫৩৬ কোটি ৪০ লাখ টাকা।

ভোরের আকাশ/আ.র

রাজস্ব আদায়

শেয়ার করুন: