শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

প্রাইম ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় এই শোকাবহ পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিশ্রুত অর্থ ব্যয় হবে আহতদের জরুরি চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন কার্যক্রম।

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করি।

তিনি বলেন, দুর্যোগের সময় যাঁরা দ্রুত সাড়া দিয়েছেন বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। জাতির যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সংকটে পাশে থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

মাইলস্টোনবিমান দুর্ঘটনাপ্রাইম ব্যাংক

শেয়ার করুন: