শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ মে ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমল
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমল

পরপর দুই মাস দাম অপরিবর্তিত থাকার পর মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নুতন এ দাম ১ মে থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী:

ডিজেল ও কেরোসিন: ১০৫ → ১০৪ টাকা

অকটেন: ১২৬ → ১২৫ টাকা

পেট্রোল: ১২২ → ১২১ টাকা

গত বছরের মার্চ থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থায় প্রতি মাসে তেলের দাম নির্ধারণ করছে সরকার। কোনো মাসে দাম কমছে, কোনো মাসে অপরিবর্তিত থাকছে, আবার কোনো মাসে বাড়ছে।

সর্বশেষ, ফেব্রুয়ারিতে তেলের দাম এক টাকা বাড়ানো হয়েছিল। মার্চ ও এপ্রিল মাসে দাম অপরিবর্তিত ছিল। এবার মে মাসে লিটারপ্রতি এক টাকা কমানো হলো। গত বছরের ৩১ আগস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে অন্তর্বর্তী সরকার। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: