শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় বড় ছাড়, প্রবাসীদের জন্য সুখবর

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় বড় ছাড়, প্রবাসীদের জন্য সুখবর
ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় বড় ছাড়, প্রবাসীদের জন্য সুখবর

প্রবাসী বাংলাদেশিদের সুবিধা বাড়াতে ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করতে ব্যাগেজ রুলসে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২ জুলাই) নতুন এসআরও জারির মাধ্যমে ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’-এ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশোধিত নিয়মে এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক-কর ছাড়াই বছরে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

আর বিএমইটি কার্ডধারী প্রবাসীরা, যারা ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন, তারা বছরে শুল্কমুক্ত ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, একজন যাত্রী বছরে একবারে বা একাধিকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন— শুল্ক-কর ছাড়াই।

এ ছাড়া প্রতি তোলায় ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী বছরে একবার একটি ১০ তোলা ওজনের স্বর্ণবার আনতে পারবেন।

ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে সব যাত্রীর জন্য কাস্টমস হল ত্যাগের আগে অনলাইনে ব্যাগেজ ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীরা আগেভাগেই অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, নতুন এই বিধিমালার লক্ষ্য হলো বিদেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ পালনের পাশাপাশি বিমানবন্দরে যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করা। তবে অন্যান্য ব্যাগেজ সুবিধা পূর্বের মতোই বহাল থাকবে।

ভোরের আকাশ//হ.র

প্রবাসী আয়স্বর্ণালঙ্কার

শেয়ার করুন: