শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে জাতীয় স্মৃতিসৌধে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। দিবসটি উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন-এর নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার, মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম এবং মোঃ আলাউদ্দিন। এ সময় ব্যাংকের অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন বলেন, "স্বাধীনতার এই মহান দিনে আমরা সেই বীর সন্তানদের স্মরণ করছি যাদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

ভোরের আকাশ/এনএস

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকজাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

শেয়ার করুন: