শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুদিন পর কমলো সোনার দাম, ভরিতে কমেছে ১,৫৭৪ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
দুদিন পর কমলো সোনার দাম, ভরিতে কমেছে ১,৫৭৪ টাকা
দুদিন পর কমলো সোনার দাম, ভরিতে কমেছে ১,৫৭৪ টাকা

টানা দুই দফায় দাম বাড়ার পর এবার দেশের বাজারে সোনার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম হবে:

  • ২২ ক্যারেট: ১,৭১,৬০১ টাকা
  • ২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকা

তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো হেরফের হয়নি।


বর্তমানে রুপার দাম নির্ধারণ করা হয়েছে:

  • ২২ ক্যারেট: ২,৮১১ টাকা
  • ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা

উল্লেখ্য, এর আগে গত ২২ ও ২৩ জুলাই দুই দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ নির্ধারিত সেই দাম ২৪ জুলাই পর্যন্ত কার্যকর ছিল।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: