আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে। রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রামভিত্তিক বহুল আলোচিত এস আলম গ্রুপের দখলে থাকা আটটি ব্যাংকের মধ্যে আল–আরাফাহ ইসলামী ব্যাংক অন্যতম। এসব ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নিরীক্ষা চালাচ্ছে। নিরীক্ষায় যাতে অনৈতিক হস্তক্ষেপ না হয়, সে লক্ষ্যেই এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত পুনর্গঠিত পর্ষদ আগে নিয়োগ দেওয়া ৭ এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
প্রসংগত, গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে ছুটিতে পাঠানো হয়।
এর আগে গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে ছুটিতে পাঠানো হয়।
ভোরের আকাশ/এসএইচ