শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত ঘোষণা

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত ঘোষণা
সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত ঘোষণা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে।

করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে চিকিৎসাভাতা, নববর্ষভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদনভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়িভাতা, ভ্রমণ ও যাতায়াত ভাতা, টিফিনভাতা, পোশাকভাতা, আপ্যায়নভাতা, ধোলাইভাতা, বিশেষ ভাতা, প্রেষণভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকিভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউন্স, ঝুঁকিভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, টেলিকম অ্যালাউন্স, ড্রাইভার ভাতা, নার্সিং অ্যালাউন্স, রেশন মানি, সীমান্তভাতা, ট্রাফিক অ্যালাউন্সসহ আরও বিভিন্ন ভাতা। এ ছাড়া অবসরের সময় প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত থাকবে।

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন, উৎসবভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে গণ্য হবে এবং এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: