শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে স্থবির হবে না অর্থনীতি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৫ জুন ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের ছুটিতে স্থবির হবে না অর্থনীতি
ঈদের ছুটিতে স্থবির হবে না অর্থনীতি

কোরবানির ঈদ ঘিরে টানা ১০ দিনের ছুটি দেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, স্থবির হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা তাদের মত করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোন কোন দিন কোন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে। গরুর হাটে কিভাবে থাকবে।

আগামী ৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির ঈদ উপলক্ষে এবার ৫ ও ৬ জুন এবং পরে ৮-১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। পরে এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তারপর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি।

সব মিলিয়ে এবার ৫ থেকে ১৪ জুন, টানা দশ দিনের দীর্ঘ অবকাশে যাচ্ছেন চাকরিজীবীরা। ছুটির প্রসঙ্গে অন্য দেশের সঙ্গে তুলনা টেনে সালেহউদ্দিন আহমেদ, এরকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরো বেশি থাকে। বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গা পূজার সময় ৩০ দিন ছুটি থাকে। সুতরাং দেশ চলবে। কোনো রকম বিরূপ কিছু নেই। ইতোমধ্যে আমরা বাজেট দিয়ে দিয়েছি। বাজেটে মোটামুটি কর্মপন্থা কি হবে সে অনুযায়ী কাজ হবে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট নিয়ে মন্তব্য এবং পরামর্শ ঈদের পরে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ তারিখ কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।

তিন দিনে এটা করা সম্ভব হবে কী না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা আগে থেকেই বলেছি মতামত প্রতিনিয়তই আসতে থাকবে। একদিনেতো আর সব মতামত আসবে না। ইতোমধ্যে মতামত দেওয়া শুরু হয়েছে।

গতকালের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে জিটুজি ভিত্তিতে, জাপান কোরিয়া মার্কেট ফর্মুলা অনুযায়ী সরাসরি ক্রয় পক্রিয়ায় এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

নৌ মন্ত্রণালয়ের অধীন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মেরামত কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে ময়মনসিংহে চরইশ্বরদিয়া মৌজায় অবস্থিত বাংলাদেশ জুট মিল করপোরেশনের ১৬ দশমিক ৮৯ একর জমি বিক্রয়ের প্রস্তাব অনুমোদন। একইভাবে বিজেএমসির ডেমরা থানার কায়েতপাড়া মৌজার লতিফ বাওয়ানী জুট ৬ দশমিক ৪৮৫ একর জমি বিক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এছাড়া ক্রয় কমিটির বৈঠকে ৩০ হাজার টন রক ফসফেট সার ক্রয়, ৭০ হাজার টন এমওপি সার ক্রয়সহ আরও কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

সাধারণ ছুটিঅর্থ-উপদেষ্টাসরকারি ছুটিঅর্থনীতিঈদুল আজহা

শেয়ার করুন: