উচ্চ সুদহার পুনর্বিবেচনার ঘোষণা

অন্তর্বর্তী সরকার একটি নাজুক অর্থনীতি থেকে দেশের অর্থনীতিকে লো লেভেল ইকুইলিব্রিয়ামে নিয়ে এসেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ঠিক রেখে একটি ইনভেস্টমেন্ট ড্রিভেন গ্রোথ নিয়ে আসা, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এসব কথা বলেন।
বন্ধ কল-কারখানা এবং বাণিজ্যপ্রতিষ্ঠান চালু করে অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে উচ্চ সুদহার ইস্যুকে পর্যালোচনা করা হবে। দাম স্থিতিশীলতার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে। বিভিন্ন কেইসে সিদ্ধান্ত প্রদান হবে লক্ষ্যভিত্তিক।
ব্যাংকে রুল বেসড ব্যবস্থাপনা কার্যকর হবে। কাজের গতি বৃদ্ধির জন্য ডেলিগেশন অব অথরিটি বাড়াতে হবে। সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। এর আগে বুধবার সরকার বাংলাদেশ ব্যাংকের বিদায়ি গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক অবশিষ্ট মেয়াদ বাতিল করে। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। ৩৩ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন মো. মোস্তাকুর রহমান কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে দেশের আর্থিক ও শিল্প খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
ভোরের আকাশ/আ.র