শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি প্রতি ১ লাখ ৯১ হাজার টাকা ছাড়াল

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি প্রতি ১ লাখ ৯১ হাজার টাকা ছাড়াল
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি প্রতি ১ লাখ ৯১ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে নতুন রেকর্ড গড়েছে। এবার ইতিহাসে প্রথমবারের মতো ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৯১ হাজার টাকার ঘর ছাড়াল।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে এই দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৮৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়। এর আগে দেশে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা।

ক্যারেটভেদে নতুন দাম

  • ২২ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা (বৃদ্ধি ১,৮৮৯ টাকা)
  • ২১ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা (বৃদ্ধি ১,৭৯৬ টাকা)
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা (বৃদ্ধি ১,৫৪০ টাকা)
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা (বৃদ্ধি ১,৩১৮ টাকা)

স্বর্ণের দামে এ বছরের সেপ্টেম্বরে ধারাবাহিকভাবে ওঠানামা দেখা যাচ্ছে। ২, ৪, ৮, ৯, ১০, ১৭, ২০ সেপ্টেম্বর এবং আগস্টের শেষ সপ্তাহে একাধিকবার দাম সমন্বয় করা হয়। সর্বশেষ ২০ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, আর তার আগে ১৮ সেপ্টেম্বর কমানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে—

  • ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩,৪৭৬ টাকা,
  • ২১ ক্যারেট ৩,৩১৩ টাকা,
  • ১৮ ক্যারেট ২,৮৪৬ টাকা,
  • সনাতন পদ্ধতি ২,১৩৫ টাকা।

ভোরের আকাশ // হ.র

স্বর্ণালঙ্কারবাজুসসোনার দাম বৃদ্ধি

শেয়ার করুন: