শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের এই নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন এই দাম সোমবার (১ জুন) থেকেই কার্যকর হবে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কোন তেলের দাম কত বাড়ল?
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।

জুন মাসের জন্য নির্ধারিত জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা নিচে দেওয়া হলো
সবশেষ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা ও  কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এই নির্ধারিত মূল্যহারেই বর্তমানে দেশে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

ডিজেলের দাম অপরিবর্তিত
সবশেষ গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরিবহন খাতের ওপর চাপ কমাতে জুন মাসের জন্য ডিজেলের এই দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রাসঙ্গিক তথ্য: বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা স্বয়ংক্রিয় সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুন মাসের জন্য এই নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার।

ভোরের আকাশ/এম

জ্বালানি তেলের দাম

শেয়ার করুন: