শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি ব্যাংকের লোকাল প্রিন্সিপাল অফিস (এলপিও) আয়োজিত জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান মঙ্গলবার (২৯ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। তিনি তাঁর বক্তব্যে গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা আরও বেগবান করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। তিনি কর্মদক্ষতা ও সেবার উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে জিএম অ্যাওয়ার্ডের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও সেরা কর্মসম্পাদনের ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

লোকাল প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম এবং মোহাঃ খালেদুজ্জামান।

আরও পড়ুন

বর্জ্য থেকে পুষ্টি সম্পদের নতুন দিগন্ত উন্মোচন

অনুষ্ঠানে লোকাল প্রিন্সিপাল অফিসের বিভিন্ন গ্রেডে কর্মরত চারজন কর্মকর্তাকে নিজ নিজ ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। সাধারণ ব্যাংকিং বিভাগে রিপা রানী দাস (মুখ্য কর্মকর্তা) ও মো. আনিসুর রহমান (কর্মকর্তা-ক্যাশ), ফরেন এক্সচেঞ্জ বিভাগে সোহেল আহম্মেদ (মুখ্য কর্মকর্তা) এবং ঋণ ও অগ্রিম বিভাগে মো. নূরুল ইসলাম (ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা) সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, সিবিএ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনএস

বাংলাদেশ কৃষি ব্যাংকজিএম অ্যাওয়ার্ড

শেয়ার করুন: