শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার ৬টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে জামায়াতের সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর গত রবিবার ও সোমবার দুই দিনে তারা এই মনোনয়পত্র সংগ্রহ করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য জানিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা ৭ প্রার্থী হলেন, খুলনা-৩ আসনে বিএনপি’র প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইফনুস আহমেদ, খুলনা-৫ আসনে জামায়াত ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে বিএনপির এসএম মনিরুল হাসান বাপ্পী ও জামায়াতে ইসলামীর মোঃ আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: