শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স ১৭৭ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স ১৭৭ কোটি ডলার
সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স ১৭৭ কোটি ডলার

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৪৩ কোটি ডলার। অর্থাৎ, বছরওয়ারি হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৭০ শতাংশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শুধু ১৭ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স।

চলতি অর্থবছরের হিসাব

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর ১৭) মধ্যে মোট রেমিট্যান্স এসেছে ৬৬৬ কোটি ৯০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।

এ ছাড়া আগের দুই মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল—

জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার

আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার

রেকর্ড গড়া প্রবাস আয়ের বছর

২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পুরো অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

ভোরের আকাশ // হ.র

রেমিট্যান্স

শেয়ার করুন: