দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে একটানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমানো হলো। গত শনিবার (১৪ নভেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে সাম্প্রতিক পাঁচ দফায় মোট ১২ হাজার ৭১ টাকা দাম কমেছে মূল্যবান এই ধাতুর।
সোমবার (১৬ নভেম্বর) নতুন কোনো মূল্যতালিকা ঘোষণা না আসায় আগের নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গয়নার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে উল্লেখ করে বাজুস বলছে, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
ভোরের আকাশ/এসএইচ