শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই মাসে রাজস্ব ঘাটতি ছয় হাজার ৫৭৭ কোটি টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই মাসে রাজস্ব ঘাটতি ছয় হাজার ৫৭৭ কোটি টাকা
দুই মাসে রাজস্ব ঘাটতি ছয় হাজার ৫৭৭ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। আন্দোলন থেমে গেলেও রাজস্ব আদায়ে গতি ফেরেনি সংস্থাটির।

রবিবার (২১ সেপ্টেম্বর) এনবিআরের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা।

গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে বড় ধরনের রাজস্ব ঘাটতি তৈরি হয়েছিল। সেই সময়ে বিভিন্ন কর্মসূচির কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়। আন্দোলন শেষ হলেও কর্মকর্তাদের মধ্যে শাস্তি ও বদলির আশঙ্কা থেকে মনোযোগ বিচ্যুত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাপ্ত তথ্যে জানা যায়, জুলাই–আগস্ট সময়ে ভ্যাট খাত থেকে সর্বাধিক রাজস্ব এসেছে—২২ হাজার ৪৩৭ কোটি টাকা। কাস্টমস খাতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়কর থেকে এসেছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

ভোরের আকাশ // হ.র

রাজস্ব ঘাটতিএনবিআর

শেয়ার করুন: