শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রিজার্ভে ইতিবাচক অগ্রগতি, ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রিজার্ভে ইতিবাচক অগ্রগতি, ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
রিজার্ভে ইতিবাচক অগ্রগতি, ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, ২ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩৮৮ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

এর আগে, গত ২৭ আগস্ট রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। সেদিন গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ০৩ বিলিয়ন এবং আইএমএফের হিসাব অনুযায়ী ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার। তারও আগে ২১ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন এবং বিপিএম-৬ হিসেবে ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল বাংলাদেশ। তবে দীর্ঘ সময় ধরে হ্রাস পেতে পেতে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত জুলাই শেষে তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

সরকার পরিবর্তনের পর বৈদেশিক মুদ্রা পাচারে কঠোর নজরদারি ও হুন্ডি প্রবাহ কমে যাওয়ায় সম্প্রতি ডলার প্রবাহে গতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় প্রায় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

ভোরের আকাশ//হ.র

ডলারঅর্থনীতিরিজার্ভ

শেয়ার করুন: