শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কেএমপি'র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কেএমপি'র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়েছে। গত ১৪ জুলাই কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা মেট্রোপলিটনের পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত চুক্তিটিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান বিপিএম সেবা, পিপিএম বার; কেএমপি’র ডিসি ট্রাফিক সুদর্শন কুমার রায়; কেএমপি’র ডিসি হেড কোয়ার্টার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম সেবা; কেএমপি’র ডিসি উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম; কেএমপি’র ডিসি প্রসিকিউশন শফিকুল ইসলাম; কেএমপি’র ডিসি সিটি এসবি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান; কেএমপি’র ডিসি ডিবি মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মোঃ মামুন উর রহমান; কমিউনিটি ব্যাংকের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামান, খুলনা শাখা ও স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপ-শাখার কর্মকর্তাসহ ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা।

ভোরের আকাশ/এসএইচ

খুলনায় কমিউনিটি ব্যাংক

শেয়ার করুন: