শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছেন বিশেষ সহকারী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছেন বিশেষ সহকারী
বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছেন বিশেষ সহকারী

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী ২৯ মে সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সভার আয়োজন করেছে।

বুধবার বিএসইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসির কার্যালয়ে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের অংশীজনদের মতামত এবং তাদের সঙ্গে নিয়েই বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার বাস্তবায়ন সম্ভব বলে সংস্থাটি মনে করে। সংস্কারের চলমান প্রক্রিয়া অনুসরণ করে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার মতামত, অংশগ্রহণ ও সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলতে বিএসইসি বদ্ধ পরিকর।

সাধারণ বিনিয়োগকারী দেশের পুঁজিবাজারের প্রাণ এবং বিএসইসির দায়িত্ব হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ। ওই সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত থাকবেন। তারা পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সভায় বিনিয়োগকারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছে বিএসইসি।

তবে মতবিনিময় সভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের জন্য বিনিয়োগকারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় অংশগ্রহণের সম্মতি প্রকাশ করে তাদের নাম-পরিচয় ও যোগাযোগের ফোন নম্বরসহ বিস্তারিত উল্লেখ করে সংগঠনের প্যাডে বিএসইসি বরাবর কমিশনের দাপ্তরিক ই-মেইলে ([email protected]) চিঠি পাঠাতে হবে। আগামী ২৫ মের মধ্যে এই চিঠি পাঠাতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

প্রধান-উপদেষ্টাশেয়ার-বাজারবিএসইসিবিনিয়োগ

শেয়ার করুন: