শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা
বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা

একজন ব্যক্তি ব্যাংক থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন, আগে যা ছিল ২০ লাখ টাকা। তাছাড়া বৈদ্যুতিক গাড়ি কেনাতেও বেশি ঋণ দেওয়ার বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি কিনতে গ্রাহকরা এখন থেকে ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে নতুন সুবিধা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে। এতে আরও বলা হয়, কোনো ব্যক্তির ওপর ঋণের মোট 'এক্সপোজার' নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়, একজন ব্যক্তি ব্যাংক থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন, আগে যা ছিল ২০ লাখ টাকা। তাছাড়া বৈদ্যুতিক গাড়ি কেনাতেও বেশি ঋণ দেওয়ার বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ভোরের আকাশ/আ.র

বৈদ্যুতিক গাড়ি

শেয়ার করুন: