শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আগামী ২৪ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সেবাটি চালু করছে সিটি ব্যাংক। এর মাধ্যমে গুগল পে’র সঙ্গে যুক্ত হচ্ছে দেশের প্রথম কোনো ব্যাংক।

প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। তারা নিজেদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য ব্যাংক এই সেবার আওতায় আসলে, সুবিধার পরিসর আরও বাড়বে।

গুগল পে ব্যবহার করে গ্রাহকরা দেশ বা বিদেশের যেকোনো পয়েন্ট-অব-সেল (PoS) টার্মিনালে ফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও ঝামেলাবিহীন লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না।

সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও গুগল পে অ্যাপ থাকতে হবে। অ্যাপে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করে যে কোনো দোকান, সুপারশপ বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই লেনদেন করা যাবে।

গুগল পে লেনদেনে অতিরিক্ত কোনো ফি নেয় না। নিরাপত্তার জন্য গ্রাহকের আসল কার্ড তথ্যের বদলে ব্যবহৃত হয় ‘টোকেন’, যা লেনদেনকে করে আরও সুরক্ষিত।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ সেবা চালুর মাধ্যমে দেশে ডিজিটাল পেমেন্ট খাতে নতুন যুগের সূচনা হবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: