শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতেও খোলা সব কাস্টম হাউস

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদের ছুটিতেও খোলা সব কাস্টম হাউস
ঈদের ছুটিতেও খোলা সব কাস্টম হাউস

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকার ঘোষিত ছুটির মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে প্রয়োজনীয় জনবল উপস্থিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হবে। চট্টগ্রাম, বেনাপোল, পেট্রাপোল, হিলি, ভোমরা, সোনা মসজিদসহ দেশের গুরুত্বপূর্ণ কাস্টম হাউস ও স্থলবন্দরে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে ঈদুল আজহা বাংলাদেশে ৬ অথবা ৭ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অন্তর্র্বর্তীকালীন সরকার ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন। এনবিআরের এ উদ্যোগের ফলে ঈদের দীর্ঘ ছুটিতেও আমদানি-রপ্তানিতে কোনো ধরনের স্থবিরতা দেখা দেবে না বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ী মহলও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ঈদের ছুটিঈদুল-আজহাএনবিআর

শেয়ার করুন: