ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

ভূরাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদি বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আগের সেশনে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৫,১০০ ডলারের সীমানা অতিক্রম করেছিল।
মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৬০৩.৬ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার লন্ডনের বাজারে স্বর্ণের দাম রেকর্ড ৫,১১০.৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
অন্যদিকে, ফেব্রুয়ারির ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫,৫৬.৯০ ডলারে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। একই কারণে রুপার দামও প্রায় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
এদিকে দেশের বাজারে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২,৬২,৪৪০ টাকা। সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণের ভরিতে ৫,২৪৯ টাকা বৃদ্ধি করেছিল।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম ২,৬২,৪৪০ টাকা, ২১ ক্যারেটের ২,৫০,৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের ২,১৪,৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৭৬,৫৯৩ টাকায় বিক্রি হবে।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ/এনএস