শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১২ হাজার নিম্ন আয়ের তরুণকে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ দিবে পিকেএসএফ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সারাদেশের ১২ হাজার তরুণকে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ দেবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ‘শিল্প খাতের প্রতিযোগিতাশীলতা ও উদ্ভাবন বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসআইসিআইপি)-পিকেএসএফ’ প্রকল্পের আওতায় পরিচালিত হবে এই প্রশিক্ষণ কার্যক্রম।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর পিকেএসএফ ভবনে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও অংশীদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার, আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

তিন বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে প্রকল্প কর্তৃপক্ষ।  প্রশিক্ষণ শেষে চাকরি অথবা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে পিকেএসএফ থেকে পরামর্শ ও সহায়তাও দেওয়া হবে।  প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩০ শতাংশ আসন নারী এবং অবশিষ্ট ৭০ শতাংশে প্রান্তিক ও নিম্নআয়ের তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলে সরকার পিকেএসএফকে আরও বড় পরিসরে সহায়তা করবে।  তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় পিকেএসএফ ও অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, পিকেএসএফ দক্ষতা উন্নয়নে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।  তিনি প্রশিক্ষকদের মানোন্নয়নে বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার কথাও জানান।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বর্তমান জনমিতিক সুবিধা ধরে রাখতে হলে দক্ষতা উন্নয়ন অপরিহার্য।  ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের জানান, প্রতি বছর বিশ লাখের বেশি তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন, যা বড় চ্যালেঞ্জ হলেও সঠিক প্রশিক্ষণে তা সম্ভাবনায় রূপ নিতে পারে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন জানান, আরও ৮ হাজার ৫০০ তরুণের প্রশিক্ষণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের তরুণরা অগ্রাধিকার পাবে।  এছাড়া দুই হাজার এতিম ও দুস্থ তরুণের জন্য আলাদা প্রশিক্ষণ পরিকল্পনায় রয়েছে।

প্রকল্প উপস্থাপনায় জানানো হয়, পূর্ববর্তী এসইআইপি প্রকল্পে পিকেএসএফ ৩৮ হাজার ৬৩৩ জনকে দক্ষতা প্রশিক্ষণ দিয়েছে।

ভোরের আকাশ/জাআ

প্রশিক্ষণপিকেএসএফ

শেয়ার করুন: