শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ‘বিজিএমইএ মো. রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টারের’- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৪ মে) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ’র কর্মকর্তা-কর্মচারীরাই সংগঠনের মূল চালিকাশক্তি।

কর্মজীবী মা-বাবার সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশ নিশ্চিত করতে আধুনিক এই ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর ফলে কর্মীরা সন্তানদের নিরাপদ পরিবেশে রেখে আরও নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারবেন।

বিজিএমইএ সূত্র জানায়, ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ করে গড়ে তোলা হয়েছে। শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী পরিবেশের পাশাপাশি অভিজ্ঞ তত্ত্বাবধায়ক এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।

আরও পড়ুন

নোয়াখালীতে ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ

উদ্বোধন শেষে বিজিএমইএর সভাপতি ও অন্য নেতারা ডে-কেয়ার সেন্টারের বিভিন্ন কক্ষ ও শিশুদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, অফিস প্রাঙ্গণে এমন সুবিধা কর্মজীবনে স্বস্তি বাড়াবে।

উল্লেখ্য, কর্মীবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিজিএমইএ নিয়মিতভাবে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

ভোরের আকাশ/এনউব

ডে-কেয়ার সেন্টার চালু

শেয়ার করুন: