শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই দফা কমার পর স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই দফা কমার পর স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি
দুই দফা কমার পর স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

দুই দফা টানা কমানোর পর আবারও বাড়ানো হলো দেশের স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম বুধবার (২ জুলাই) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে অন্যান্য ক্যারেটের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে এভাবে—

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা

স্বর্ণ বিক্রয়ের সময় মূল দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ২৮ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। যা ২৯ জুন থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত বাজুস ৪১ বার দেশের স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। তুলনামূলকভাবে গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়।

এদিকে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৮১১ টাকা।
অন্যান্য ক্যারেট অনুযায়ী রুপার দাম হচ্ছে—

  • ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে মূল্য ওঠানামা এবং ডলারের বিনিময় হার এ ধরনের বারবার পরিবর্তনের পেছনে বড় কারণ।

ভোরের আকাশ//হ.র

সোনার দাম বৃদ্ধিস্বর্ণ

শেয়ার করুন: