আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ১ লাখ ৭৫ হাজার

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বোচ্চ ভরিতে এক হাজার ৪৭০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়। সোমবার (১ সেপ্টেম্বর) একই মানের সোনা ছিল এক লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে বলে বাজুস সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে সোনার ভরি প্রতি মূল্য
- ২২ ক্যারেট: ১,৭৫,৭৮৮ টাকা
- ২১ ক্যারেট: ১,৬৭,৭৯৮ টাকা
- ১৮ ক্যারেট: ১,৪৩,৮২৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১,১৯,০৪২ টাকা
অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৮১১ টাকায়, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১,৭২৬ টাকা।
প্রসঙ্গত, এর মাত্র দুই দিন আগে ৩০ আগস্টও সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যা কার্যকর হয় ৩১ আগস্ট থেকে।
ভোরের আকাশ//হ.র