শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইলিশের মৌসুম মানেই বর্ষা । রাজধানীর বাজারগুলোতে বেড়েছে রুপালি ইলিশের সরবরাহ। তবে দাম এখনও সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে থাকায় অনেকেই ইলিশ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন খালি হাতে।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকায়।

টাউন হল বাজারে ইলিশ কিনতে এসে ক্রেতা শাওন বলেন, ইলিশ কেনার ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় ছোট মাছ নিয়েই ফিরতে হচ্ছে। সংসারের অন্যান্য খরচ সামলে এত টাকা দিয়ে ইলিশ কেনা কঠিন।

একই বাজারের ক্রেতা চন্দনা রানী জানান, কয়েকটি দোকান ঘুরে এক কেজির কিছু বেশি ওজনের দুটি ইলিশ ৪ হাজার ২০০ টাকায় কিনেছেন। তার অভিযোগ, বাজারে তাজা ইলিশের তুলনায় হিমাগারে সংরক্ষিত মাছই বেশি দেখা যাচ্ছে।

চন্দ্রিমা বাজারে কেনাকাটা করতে আসা সাইফুল বলেন, সন্তানদের আবদারে ছোট একটি ইলিশ কিনেছেন। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই।

জেনেভা ক্যাম্প বাজারের এক চাকরিজীবী বলেন, ইলিশের মৌসুমে অন্তত একবার কেনার ইচ্ছা থাকলেও বর্তমান দামে এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজার খরচ শেষ হয়ে যায়।

ঢাকা উদ্যান বাজারে গৃহিণী খাদিজা বেগম বলেন, বাজারে মাছের অভাব নেই, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই ইচ্ছা থাকলেও ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।

ব্যবসায়ীরাও বলছেন, এখনও পর্যাপ্ত পরিমাণে নদীর তাজা ইলিশ বাজারে আসেনি।

চন্দ্রিমা বাজারের মাছ বিক্রেতা মামুন জানান, তার দোকানে মূলত ছোট আকারের ইলিশ রয়েছে, যার দাম ১ হাজার থেকে ১ হাজার ৪৫০ টাকা পর্যন্ত। তিনি বলেন, তাদের ক্রেতাদের বেশিরভাগই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত হওয়ায় বড় ইলিশ খুব বেশি তোলা হয় না।

টাউন হল বাজারের বিক্রেতা বাদশা মিয়া বলেন, এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তার মতে, বাজারে এখনও তাজা ইলিশের সরবরাহ সীমিত, ফলে অধিকাংশ মাছই হিমাগারে সংরক্ষিত।

আরও পড়ুন

বন্যাকবলিত পেকুয়ার বেড়িবাঁধ ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরেজমিনে দেখা গেছে, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও অনেকেই শুধু দাম জেনে ফিরে যাচ্ছেন। কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সঙ্গে মিলিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছেন।

ব্যবসায়ীদের মতে, আগামী কয়েক সপ্তাহে নদীর তাজা ইলিশের সরবরাহ আরও বাড়লে দামে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে আপাতত মধ্যবিত্তের জন্য ইলিশ এখনও বিলাসিতার পণ্যই রয়ে গেছে।

ভোরের আকাশ/জেআ

ইলিশ মাছঅর্থনীতিইলিশবর্ষায় ইলিশ

শেয়ার করুন: