শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিএমজেফের নতুন সভাপতি মনির, সাধারণ সম্পাদক আহসান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে (সিএমজেএফ) আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিবেদক মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। 

শুক্রবার (২ জানুয়ারি) সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সাধারণ সদস্যদের ভোটে ২০২৬ ও ২০২৭ সালে নেতৃত্বের জন্য তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কার্যনির্বাহী পাঁচটি পদসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হয়। সংগঠনের ৮৩জন সদস্যের মধ্যে ৮১জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু’জন দেশের বাইরে থাকায় তারা ভোট দিতে পারেননি।

সভাপতি পদে মো. মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সামদানী ভূঁইয়া পেয়েছেন ৩২ ভোট। সহসভাপতি পদে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজিংবিডির এসএম নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব রাসেল ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার জুনাইদ শিশির পেয়েছেন ৩২ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট। অর্থসম্পাদক পদে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এনটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট।

দফতর সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপ্লবী বার্তার ওবায়দুর রহমান। প্রতিদ্বন্দ্বী একুশে টেলিভিশনের সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন (৫৪ ভোট), জিটিভির মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৫৩ ভোট), একাত্তর টিভির সুশান্ত সিনহা (৪৬ ভোট), নিউএইজের মুস্তাফিজুর রহমান (৪৫ ভোট) ও অর্থসংবাদের এসএম জাকির হোসেন (৪৩ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনে ছিলেন-প্রধান নির্বাচন কমিশনার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার-ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শারমিন রিনভী এবং সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।

ভোরের আকাশ/এসএইচ

পুঁজিবাজারসাংবাদিক

শেয়ার করুন: