শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী ফরেন রেমিট্যান্স সেবা মাস শুরু করেছে জনতা ব্যাংক পিএলসি.।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি রেমিট্যান্স সেবা মাসের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উক্ত সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ, জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মো. নজরুল ইসলাম, আশরাফুল আলম এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রবাসীরা যেন ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারেন এ ধনের সুবিধা চালু করার জন্য বাংলাদেশের ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।  রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ারও আহ্বান জানান।

প্রসঙ্গত, এ সুবিধার আওতায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীরা জনতা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ এক হাজার ৫০০ দিরহাম বিনা মাসুলে দেশে পাঠাতে পারবেন।

ভোরের আকাশ/জাআ

জনতা ব্যাংকসংযুক্ত আরব আমিরাতরেমিটেন্স

শেয়ার করুন: