শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা দেখা দিয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা বেড়েছে। তবে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের উচ্চমূল্যের কারণে এই দাম বৃদ্ধির হার কিছুটা সীমিত ছিল বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্পট স্বর্ণের দাম ০.২ শতাংশ বাড়ে প্রতি আউন্স ৪,৬৫৫.৮৯ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ বেড়েছিল, তবে পরে কিছুটা কমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে স্বর্ণ ফিউচারের দাম ০.১ শতাংশ হ্রাস পেয়ে ৪,৬৮০.৫০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ লগ্নি হিসেবে স্বর্ণের দিকে আকৃষ্ট করছে। তবে শক্তিশালী ডলার এবং তেলের দাম বৃদ্ধিও স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন বিনিয়োগকারীদের নজর, যা স্বর্ণবাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/নি

 

স্বর্ণের দামবিশ্ব বাজার

শেয়ার করুন: