শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্সে আশার বার্তা, সেপ্টেম্বরে সাত দিনে এলো ৭৭ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রেমিট্যান্সে আশার বার্তা, সেপ্টেম্বরে সাত দিনে এলো ৭৭ কোটি ডলার
রেমিট্যান্সে আশার বার্তা, সেপ্টেম্বরে সাত দিনে এলো ৭৭ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ধারাবাহিক ইতিবাচক ধারা বজায় রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৯ হাজার ৩৭৮ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২১.৬৪ টাকা হিসেবে)।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছরওয়ারি তুলনায় প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩১ দশমিক ৯০ শতাংশ।

আগস্ট মাসের তথ্য তুলে ধরে তিনি জানান, ওই মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার, যা টাকায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি। গত বছরের আগস্টে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২২২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে এ বছর আগস্টে রেমিট্যান্স বেড়েছে ৮ দশমিক ৯ শতাংশ।

এর আগের মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। তবে সে মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), এবং বেসরকারি কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে রেমিট্যান্স শূন্য ছিল পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক, ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং হাবিব ব্যাংকে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা সেই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরজুড়ে প্রবাসী আয় হয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় যা প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

ভোরের আকাশ//হ.র

রেমিটেন্সঅর্থনীতি

শেয়ার করুন: