শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

২০২৫-২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।

এদিকে, এ বছর সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। আদেশ অনুযায়ী, করদাতাদের এনবিআরের ই-রিটার্ন পোর্টাল (www.etaxnbr.gov.bd)-এর মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতা বিবেচনায় এনবিআর শর্তসাপেক্ষে কিছুটা ছাড় দিয়েছে। যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অপারগ, তারা কাগজে রিটার্ন দাখিলের অনুমতি চেয়ে আবেদন করতে পারবেন। 

এ ক্ষেত্রে করদাতাকে নির্দিষ্ট ও যুক্তিসংগত কারণ উল্লেখ করে ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজভিত্তিক আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

 

এনবিআরআয়কর রিটার্ন

শেয়ার করুন: